সিভি হলো আমাদের অর্জিত জ্ঞান সমূহের ধারণার ক্ষেত্র। জ্ঞানের প্রায়োগিক ক্ষেএ প্রবেশের শুরুতে একটি স্ট্যান্ডার্ড সিভি অত্যন্ত গুরুত্বপূর্ণ।চাকুরির ক্ষেত্রে একটি স্ট্যান্ডার্ড সিভি, চাকুরী দাতার নিকট গ্রহনযোগ্যতা বৃদ্ধির পাশাপাশি প্রতিযোগিতা পর্ব শিথিলে ভূমিকা রাখে। ইন্টারনেটে সহজলভ্যতায়, সিভি তৈরি আক্ষরিক অর্থে সহজ হলে ও বাস্তবিক পক্ষে অনেকটাই কঠিন হয়ে দাড়িয়েছে কারণ অভিজ্ঞতা সম্পন্ন এইচআর ডিপার্টমেন্টের ব্যক্তিবর্গ প্রতিদিনই হাজার সিভির ফরম্যাটে চোখ রেখে সহজে অনুধাবন করতে পারেন সিভির ব্যক্তিটির যোগ্যতা।
বরাবরই, ডি ইন্জিনিয়ার্স ক্লাব সদস্যদের দক্ষতা অর্জনের অসামান্য ভূমিকা রেখে চলছে, সদস্যদের দক্ষতা অর্জনকে ত্বরান্বিত করতে গত ২৬ শে মার্চ, ২০২১ বিকেল ৩ টায় ডিইসি প্রাঙ্গনে " ডিইসি আড্ডার মাধ্যমে সিভি রাইটিং সেশন " অনুষ্ঠিত হয়।
সিভি রাইটিং সেশনে গুরুত্বপূর্ণ দিকসমূহ,
🔴একটি সিভিতে কি কি সংযুক্ত করা উচিত অর্থাৎ ছবি সহ কাজের অভিজ্ঞতা থেকে শুরু করে রেফারেন্স বিষয়গুলো সম্পর্কে সম্যক ধারণা। দেখা যায়, সিভির গুরুত্বপূর্ণ বিষয় সমূহ আমরা সিভিতে যুক্ত করি নাহ কিংবা করলে ও তা অগুরুত্বপূর্ণ খাতে চলে যায় সঠিক প্লেস মেন্ট না হওয়ার কারণে।
🔴একটা ভাল মানের সিভিতে বানান এবং ব্যাকরণিক ভুল এুটি সিভির মান অনুন্নয়ন করে সে বিষয় গুলোর প্রতি বিশেষ ভাবে দৃষ্টিপাত করা হয়েছে।
🔴কিছু স্কিল যা চাকুরি ভেদে ভিন্ন হয়ে থাকে, তা যর্থাথ ভাবে খুঁজে বের করে অবলোকন করতে উৎসাহিত করা হয়েছে। ভিন্ন আবেদনে সিভিকে আবেদন সংশ্লিষ্ট চাহিদা অনুযায়ী সাজাতে হবে। একটি সিভি দিয়ে সব চাকরিতে আবেদনে নিরুসাহিত করা হয়েছে।
🔴সিভির দৈর্ঘ্য বিষয়ে সজাগ দৃষ্টি , এবং সফট কপি ও হার্ড কপির সিভির ধরনে তারতম্য।
🔴স্ট্যান্ডার্ড সিভির প্রথম পৃষ্ঠায় কোন পয়েন্ট এবং দ্বিতীয় পৃষ্ঠায় কোন পয়েন্ট ধারাবাহিকভাবে থাকবে তা ছিলো অন্যতম গুরুত্বপূর্ণ।একটি প্রফেশলান সিভির বহিঃপ্রকাশ হলো সিভির পয়েন্ট সমূহ। সিভি রাইটিং অধিক গুরুত্বপূর্ণ পয়েন্টসমূহে কি কি থাকবে এবং সে বিষয় গুলো ফুটিয়ে তোলার কৌশল ছিলো কার্যকরী।
🔴আজকাল অনলাইন আবেদনে ইমেইলের মাধ্যমে সিভি সেন্ডের ক্ষেএে, দেখা যায়,সঠিক ইমেইল লেখার কৌশল সম্পর্কে ধারণা কম বলে, অনেকেই ফিরতি ইমেইল পাই নাহ্। সে বিষয়টি লক্ষ্য রাখে সেশনে আলোচনা করা হয় "আবেদন করার সময় ইমেলইল লেখার কৌশল"।একটি প্রফেশনাল কভার লেটার সিভির অংশ, তাই শেষ দিকে কভার লেটার লিখার অানুসাঙ্গিক নিয়ম অন্যমাএা যোগ করেছে।
ধন্যবাদ সকলকে। সকলের সার্বিক সুস্থতা কামনা করছি।নিরাপদে থাকুন।আশেপাশের মানুষ গুলোকে ভালো রাখার চেষ্টা করুন।


.png)
good
ReplyDelete