স্টার্টআপ চট্টগ্রাম ইনকিউবেটর হলো এমন একটি একক প্ল্যাটফর্ম বা মাধ্যম যেখানে স্টার্টআপ ইকোসিস্টেমের পারস্পরিক মিথষ্ক্রিয়ার মাধ্যমে সকল অংশীদারগণ তাদের চিন্তা ভাবনার বিনিময়,জ্ঞানের আদান প্রদান করে এবং ভবিষ্যৎ পৃথিবীর জন্য প্রগতিশীল অংশীদারত্বের সূচনা করে।
আমাদের লক্ষ্য নতুন স্টার্টআপের প্রারম্ভে সরকারী প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠিত বেসরকারি কর্পোরেশন সমূহের সাথে অংশীদারত্ব গড়ে তুলতে সহায়তা করা।
এটি মূলত প্রযুক্তিনির্ভর ও কর্পোরেট ভিত্তিক একটি স্টার্টআপ ইকোসিস্টেম বিনির্মাতা যা বর্হিবিশ্বে স্টার্টআপ কমিউনিটি তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করছে।আমরা নতুন উদ্যােক্তাদের উদ্যােগকে স্বাগত জানাই ও তাদের বিভিন্ন উদ্যােগকে সফল করার জন্য যাবতীয় পরামর্শ এবং সুযোগ সুবিধা দিয়ে তাদের পাশে থাকবো।
আমরা এসকল স্টার্টআপের মৌলিক ও কাঠামোগত দিকসমূহ বিবেচনাস্বরূপ ব্যবসায়িক কার্যক্রম নিয়ে প্রয়োজনীয় কিছু সেশন পরিচালনা করবো। তন্মধ্যে উল্লেখযোগ্য হলো স্টার্টআপে সফলতার গল্প,পিচ ডেক, নের্টওয়ার্কিং, মূলধন, বিক্রয় ও বিতরণ, ব্যবসা পরিচালনা, বিপণন ও ব্র্যান্ডিং, মানবসম্পদ ব্যবস্থাপনা,আইনী পরামর্শ, প্রযুক্তি পরিচালনা ব্যবসায়িক মডেেল সহ এর সাথে সম্পর্কিত বিষয়বালী
বর্তমানে স্টার্টআপ ইন্ড্রাস্টিতে পরিচিত মুখ ও স্টার্টআপ খ্যাত ব্যক্তিবর্গের দ্বারা ওয়ার্কশপ সমূহ পরিচালনা করা হবে যেখানে একটি স্টার্টআপ আইডিয়ার পিচ তৈরির মৌলিক দিকসমূহ তুলে ধরা হবে।যেগুলো তরুণ উদ্যোক্তাদের বর্তমান বিশ্বে জনপ্রিয় ব্যক্তিবর্গ, পরামর্শদাতা, বিনিয়োগকারী, কর্পোরেট স্টকহোল্ডার সাথে যোগসূত্র স্থাপন করার ভিত্তি হিসেবে কাজ করবে।
আমরা যা যা দিচ্ছি -
১. মেন্টর থেকে সর্বোচ্চ সংখ্যক ভোট পাওয়া দলকে
পারফরম্যান্সের ভিত্তিতে লাইফ কোচ বাংলাদেশের পক্ষ থেকে তিন মাসের কো-ওয়ার্কিং স্পেস ব্যবহারপর সুযোগ।
২.বিনিয়োগের সুবিধার্থে পিচ প্রস্তুত করার জন্য সামগ্রিক ভাবে রয়েছে অভিজ্ঞতা সম্পন্ন পরামর্শদাতা এবং সঠিক দিকনির্দেশনা।
৩.প্রতিটি দলকে আরও দক্ষ করে তুলতে একজন অভিজ্ঞতা সম্পন্ন মেন্টরের সাথে দল গঠনের সুযোগ যাতে করে স্টার্টআপ তৈরী, তার সঠিক মূল্যায়ন এবং সহযোগিতার মাধ্যমে একটি উন্নত স্টার্টআপের সূচনা হয়।
৪.স্টার্টআপ বাংলাদেশ, আইসিটি বিভাগ থেকে 10 লক্ষ টাকা মূল্যের আইডিয়া এবং ইনোভেশন গ্রান্টের ও অ্যাক্সেসের সুযোগ
এর জন্য আপনার অবশ্যই একটি ব্যবসায়িক পরিকল্পনা বা পণ্য প্রোটোটাইপ থাকতে হবে যা কাজ করার জন্য প্রস্তুত এবং আপনার আবেদনে অবশ্যই এই কাজটি নিয়ে ভবিষ্যতে কাজ করার উল্লেখ থাকতে হবে।
আপনি ২-৩জন সদস্যের সমন্বয়ে একটি দল গঠন করতে পারেন অথবা আপনি এককভাবে এতে অংশগ্রহন করতে পারেন।
৫০-দিনের ইনকিউবিশন সময়টি অনলাইন ও অফলাইন সেশন, বিভিন্ন কর্মসূচী, মূল্যায়ন ও ৫ দিনের বুটক্যাম্পের সমন্বয়ে গঠিত।প্রাথমিক ধাপ শেষে,অংশগ্রহনকারীর নিকট একটি কার্যকরী স্টার্টআপ আইডিয়া থাকবে যা বর্তমান বাজারে পরীক্ষামূলক কার্যক্রমানুসারে চালু হবে এবং বিনিয়োগকারীর কাছে তাদের ধারণাগুলি বোধগম্য হবে।
প্রাথমিক ভাবে নির্বাচিত হওয়ার পর ইনকিউবেশন প্রোগামে একক ভাবে ১৫০০/- টাকা, দলীয় ভাবে ৪০০০/- টাকার মাধ্যমে রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে হবে।
তাহলে আর দেরি না করে, রেজিষ্ট্রেশন করুন নিজের স্টার্টআপ কে বাস্তবায়নে: startupchattogram.org/applynow/


.png)
No comments:
Post a Comment